স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
দি নিউজ লায়নঃ লকডাউনের পর ট্রেন চলাচল শুরু হলেও কম সংখ্যায় চলছে ট্রেন। যার ফলে অধিকাংশ ট্রেনেই ভিড় বাড়ছে। তাই এবারে সেই ভিড় সামাল দিতে সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালাতে উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া - আজিমগঞ্জ শাখায় এবং কলকাতা - লালগোলা ও কলকাতা - বালুরঘাট শাখায় এই স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।
আগামী ৮ ডিসেম্বর থেকে রবিবার বাদে সপ্তাহে প্রতিদিন কলকাতা - বালুরঘাট শাখায় যে স্পেশাল ট্রেনটি চলবে সেটির ০৩১৬১আপ ট্রেনটি ৮ই ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে বেলা ১২টা ৫৫মিনিটে ছেড়ে বালুরঘাট পৌঁছাবে রাত্রি ১০টা ১৫মিনিটে। অপরদিকে ০৩১৬২ডাউন ট্রেনটি ৯ই ডিসেম্বর বালুরঘাট থেকে ভোর পৌনে ৬টায় ছেড়ে কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে বেলা ২টো ২০মিনিটে।
এছাড়া ০৩১১৩ আপ কলকাতা - লালগোলা স্পেশাল ট্রেনটি ৮ ডিসেম্বর থেকে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে ছাড়বে বেলা ১১টা ২৫ মিনিটে ও ০৩১১৪ ডাউন ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে বিকেল ৪টে ৩৫মিনিটে। অন্যদিকে ০৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল ট্রেনটি ১২ ডিসেম্বর থেকে রোজ হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ৬টা ০৫মিনিটে ও ০৩০১৮ ডাউন ট্রেনটি আজিমগঞ্জ ছাড়বে বিকেল ৩টে ৪০মিনিটে।

Post a Comment